আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের ধ্বংসাত্মক উপস্থিতি জোরদার করার প্রকল্প এ অঞ্চলের উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে। ইহুদিবাদী ইসরাইল প্রতিদিন ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করে তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করারও সমালোচনা করেন খাতিবজাদে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাহরাইনে দূতাবাস খুললেই ইসরাইলি কর্তৃপক্ষ বৈধতা পাবে না এবং আল-কুদস মুক্ত করার প্রচেষ্টার ওপরও কোনো প্রভাব ফেলতে পারবে না।#
342/